• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
Headline
মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

লায়ন্স ক্লাব অফ ঢাকা বনফুল এর ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হলেন সাংবাদিক রফিকুল ইসলাম শান্ত 

Reporter Name / ৩৮২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

আবদুল জলিল লাকসাম কুমিল্লা প্রতিনিধি।।
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-২ এর অধিভুক্ত লায়ন্স ক্লাব অফ ঢাকা বনফুল এর ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন (২০২৫-২০২৬) হিসেবে নির্বাচিত হয়েছেন, দেশে বিশিষ্ট সাংবাদিক ও জাতীয় দৈনিক তরুণ কণ্ঠ পত্রিকার প্রধান সম্পাদক-প্রকাশক লায়ন রফিকুল ইসলাম শান্ত । গত ২ অক্টোবর লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-২ এর (২০২৫-২০২৬) গভর্নর মোহাম্মদ আনোয়ার হোসাইন ভূইয়া স্বাক্ষরিত একটি পত্রে নির্বাচিত করা হয়েছে বলে নিশ্চিত করা হয়।লায়ন্স ক্লাব ইন্টারন‍্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-২ এর বর্তমান গভর্নর মোহাম্মদ আনোয়ার হোসাইন ও লায়ন্স ক্লাব অফ ঢাকা বনফুলের কর্ণধার ও ডিস্ট্রিক্ট নেতা লায়ন মোঃ নুরুন্নবী কামাল এর  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, এবং তাদের নির্দেশনা ও সহযোগিতায় নবনির্বাচিত চেয়ারপার্সন সাংবাদিক লায়ন রফিকুল ইসলাম শান্ত লায়ন্স ক্লাবের কর্মকান্ড পরিচালনায় মনোযোগী হওয়ার আশা প্রকাশ করেছেন। তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন। লায়ন রফিকুল ইসলাম শান্ত আমেরিকা, আজারবাইজান, সৌদি আরব, আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্ডিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলংকায় পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category