• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
Headline
মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে চুরির মামলায় একজন গ্রেফতার মুরাদনগরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক একরামপুরে গ্রামবাসী-প্রবাসীদের উদ্যোগে সোলার স্ট্রিট লাইট স্থাপন মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: গাঁজাসহ পিতা-পুত্র আটক বাঙ্গরা বাজারে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মুরাদনগর লাজৈর গ্ৰামে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল বন্দরে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত

মায়ের কোলে আর ফেরা হয়নি শিশু আদিবার মুরাদনগরে নিখোঁজের ৭দিনপর শিশুর পা বাধা লাশ উদ্ধার

Reporter Name / ২৩৭ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লা জেলার মুরাদনগরে নিখোঁজের ৭দিন পর পর আদিবা জাহান মিম নামের ৫বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০শে অক্টোবর) বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সীমানারপাড় গ্রামের তার বাড়ীর পাশের একটি পুকুর থেকে এই লাশ উদ্ধার করে পুলিশ। এসময় শিশুটির গলায় ও পায়ে রশি বাধা ছিলো। নিহত আদিবা সিমানারপাড় গ্রামের আবু হানিফ মিয়ার মেয়ে। সে গত ২৪শে অক্টোবর শুক্রবার থেকে নিখোঁজ ছিলো।
আদিবার বাবা আবু হানিফ জানান, আমার মেয়ে আদিবাকে গত শুক্রবার বিকেল থেকে খুজে পাচ্ছি না, আজ ৭দিনপর তার লাশ পেয়েছি। তাও গলায় ও পায়ে রশি দিয়ে বান্ধা। আমার মেয়ে পানিতে ডুবে মারা যায়নি, আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।
আদিবার মা জান্নাত বেগম বলেন গত শুক্রবার বিকেলে আমি আমার সোনা যাদুকে নিয়ে তার বাবার সাথে ভিডিও কলে কথা বলতেছি, এসময়ই আমার কাছ থেকে উঠানে খেলতে যায়। আমি ভাবছি অন্য শিশুদের সাথে খেলতেছে কিন্তু আমার যাদুমনিকে আর পাইনি। বহু খোঁজাখুজি করে ৭দিনপর পুকুর থেকে আমার যাদু মনির লাশ পাইলাম। আমার কলিজাকে যারা হত্যা করছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
অপরদিকে শিশু আদিবার লাশ উদ্ধার পরবর্তী সুরতহাল করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে লাশ পানিতে ডুবিয়ে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারন জানা যাবে। ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অচিরেই আসামীদের গ্রেফতার করে হত্যার রহস্য উদঘাটন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category