• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

ফুলবাড়িয়ায় বাসে দুর্বৃত্তের দেয়া আগুনে প্রাণ গেল চালকের

Reporter Name / ৯৯ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

মোঃ হাবিব, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি।।

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পৌরসদরের ভালুকজান এলাকায় আলম এশিয়া পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৯৪১৮) একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় আগুনে জুলহাস মিয়া নামে এক বাসচালক ঘুমন্ত অবস্থায় আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাত পৌরসভা সদরের ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়ানো বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন দেওয়ার ঘটনায় কারণ জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতরাত সোয়া ৩টার দিকে দুর্বৃত্তরা বাসে আগুন দিলে বাসটি পুড়ে যায়। এতে বাসের ভেতরে ঘুমন্ত চালকের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
ফুলবাড়ীয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইন্সপেক্টর ইয়াসিন ইকবাল জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। পরে বাস তল্লাশি করে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান জানান, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয় এবং পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর পর পোড়া বাসের সিট থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category