• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

লালমনিরহাটে নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মোঃ আসাদুজ্জামান

Reporter Name / ৬৭ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

মোঃ আনিছুল ইসলাম রাজিব লালমনিরহাট জেলা প্রতিনিধি ।।

লালমনিরহাট জেলা পুলিশের নতুন নেতৃত্ব হিসেবে যোগদান করেছেন পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। ৩০ নভেম্বর ২০২৫ তারিখে তিনি পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার) নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। সম্মান প্রদর্শনী শেষে তিনি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচিত হন এবং দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পুলিশ সুপারের কার্যালয়ে সার্কেল অফিসার, থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য ইউনিট ইনচার্জদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি কর্মকর্তাদের বক্তব্য সতর্কভাবে শোনেন এবং লালমনিরহাট জেলা পুলিশের কার্যক্রম আরও দ্রুতগতিতে ও দক্ষতার সাথে পরিচালনার জন্য বিভিন্ন নির্দেশনা দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হক (এ-সার্কেল), সহকারী পুলিশ সুপার জয়ন্ত কুমার সেন (বি-সার্কেল), ডিআইও–১সহ জেলার সকল থানা ও ইউনিটের কর্মকর্তারা।
নতুন পুলিশ সুপারের যোগদানে জেলার আইনশৃঙ্খলা ও সামগ্রিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category