• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

চর রাজীবপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে গণসমাবেশ ও পালাগান

Reporter Name / ১১৬ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

মাসুদ পারভেজ রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।।

২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্তু আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে “নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬ দিনব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে চর রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে নারীদের সচেতনতা বৃদ্ধি, আলোচনা সভা, র‌্যালি, গণসমাবেশ ও পালাগানের আয়োজন করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) swabol প্রকল্পের উপজেলা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশন এবং এলএফ ও সদস্যদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুবর রহমান। তিনি বলেন, নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মে সহিংসতা বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ। পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে সচেতনতার বৃত্ত গড়ে তুলতে হবে।
উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, ডিজিটাল সহিংসতা শুধু একটি সামাজিক সমস্যা নয়, এটি নারীর মনোযোগ ও ভবিষ্যৎকে বাধাগ্রস্থ করে। তাই প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের সদস্যরা সমাজে প্রভাবশালী ভূমিকা রাখেন। তাঁদের সচেতনতাই পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কোদালকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ছবেদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মোছাঃ মাজেদা খাতুন, দক্ষিণ খঞ্জনমারা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোছাঃ মমতাজ বেগম।
বক্তারা সকলেই নারী ও কিশোরীদের প্রতি অনলাইন হয়রানি, অপমান, প্রতারণা ও ব্ল্যাকমেইলসহ ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানান। তারা বলেন, পরিবার থেকেই শিশু-কিশোরদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারের শিক্ষা দিতে হবে। গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)-এর পক্ষ থেকে ফিল্ড কোঅর্ডিনেটর একেএম এনামুল করিম ও আবু সাঈদ তুহিন উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়শনের সদস্য, স্কুল শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠান শেষে নারী নির্যাতন প্রতিরোধের বার্তা পৌঁছে দিতে পালাগানের আয়োজন করা হয়, যা স্থানীয় মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এই অনুষ্ঠানের আর্থিক সহযোগিতা করেন, Traidcraft Exchange ও European Union বাস্তবায়নে গণ উন্নয়ন কেন্দ্র জিইউকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category