• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

চাপিতলা ইউনিয়ন পরিষদে নবাগত ইউএনওকে বরণ

Reporter Name / ৫৫৩ Time View
Update : সোমবার, ২৯ আগস্ট, ২০২২

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি //
কুমিল্লার মুরাদনগর উপজেলা র্নিবাহী অফিসার ইউএনও হিসেবে সদ্য যোগদান করা আলাউদ্দিন ভূইয়া জনি’কে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নিয়েছেন চাপিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মূছা আল কবির ও সকল ইউপি সদস্যরা। সোমবার সকালে ইউনিয়ন পরিষদ র্কাযালয়ে নবাগত ইউএনওকে বরন করে নেয়া হয়।
জানা যায়, মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও অভিষেক দাশের অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি জনিত বদলী হওয়ার পর মুরাদনগরে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও হিসেবে যোগদান করেন আলাউদ্দিন ভূইয়া জনি। উপজেলায় যোগদানের পর সোমবার সকালে প্রথম বারের মত চাপিতলা ইউনিয়ন পরিষদ পরিদর্শনে আসেন নবাগত ইউএনও আলাউদ্দিন ভূইয়া জনি।
সোমবার সকালে নবাগত ইউএনও চাপিতলা ইউনিয়ন পরিষদ পরিদর্শনে এলে চেয়ারম্যান আবু মূছা আল কবির ও ইউপি সচিব ও সকল সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানানোর মাধ্যমে তাকে বরন করে নেন। এসময় ইউএনও ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। বিভিন্ন উন্নয়ন মূলক কাজের খোঁজ খবর নেন এবং হয়রানি মুক্তভাবে জনগনকে সেবা দেয়ার ব্যাপারে সকলকে অনুপ্রানিত করেন।
এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন ইউপি সচিব শাহবাজ রাজীব, হিসাব সহকারী রুহুল আমিন, ইউপি সদস্য বাহারুল ইসলাম, নয়ন মিয়া, শাহাদাত হোসেন, ফরিদ উদ্দিন আহাম্মেদ, গোলাম মোস্তফা, আরিফুল ইসলাম, মুহাম্মদ নান্নু মিয়া, মহিলা সদস্য পুতুল আক্তার, উদ্যোক্তা আবদুল হাই প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category