• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হলেন মুরাদনগরের হাছিনা নাজনীন মুরাদনগরে অগ্নিকাণ্ডে ১২ লাখ টাকার ক্ষতি: মধ্যরাতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও বাঙ্গরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি’র দোয়া মাহফিল ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী বাঙ্গরায় ৪ কেজি গাঁজা ও সিএনজিসহ দুই মাদক কারবারি গ্রেফতার বাঙ্গরায় সাজাপ্রাপ্ত মাদক কারবারি মিন্টু গ্রেফতার জটিলতা কাটিয়ে শেষ মুহূর্তে দুই হজযাত্রীর যাত্রা নিশ্চিত করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এলাকাবাসীর সহায়তায় মাদক কারবারি আটক

মুরাদনগরে দুই ইউএনওকে ধর্মমন্ত্রীর পক্ষে সংবর্ধনা ও বরন

Reporter Name / ১২৭ Time View
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

 

মো. রাসেল মিয়া , মুরাদনগর (কুমিল্লা)।। 

কুমিল্লার মুরাদনগরে সাবেক ইউএনও মোঃ আবদুর রহমান এর বদলীজনিত বিদায়ী সংবর্ধনা ও নবাগত ইউএনও এ.বি.এম. সারোয়ার রাব্বীর বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা কবি নজরুল মিলনায়তনে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. সারোয়ার রাব্বী, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক, উপজেলা প্রকৌশলী ফয়সাল বারী পূর্ণ, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, মুরাদনগর থানার চার্জ অফিসার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, বাঙ্গরা বাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল প্রমুখ। এসময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী ইউএনও মোঃ আবদুর রহমান বলেন, দায়িত্ব পালনকালে মুরাদনগর উপজেলার উন্নয়নে সার্বিক প্রচেষ্টা অব্যাহত ছিলো। সবার সাথে সমন্বয় করে মুরাদনগর উপজেলার উন্নয়নে কাজ করেছি। কাজ করতে গিয়ে কোন ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তিনি সবার কাছে দোয়া চান।
নবাগত ইউএনও এ.বি.এম. সারোয়ার রাব্বী বলেন, মুরাদনগর উপজেলার উন্নয়নে পূর্বাকার অফিসারকে যেভাবে সহায়তা করেছেন আমিও সেরকম সহযোগিতা আপনাদের কাছে চাই। সবার সহযোগীতা নিয়ে মুরাদনগরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।
এর আগে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. সারোয়ার রাব্বীকে সংবর্ধনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ন আহবায়ক ফারুক সরকার মজিব, এস এম শরীফ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা উত্তর জেলার আহবায়ক দুলাল দেবনাথ, সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ বাদশা সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category