• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
Headline
বাঙ্গরায় চাঞ্চল্যকর হত্যা মামলা ও পেশাদার অপরাধীসহ গ্রেফতার ৩ সোনারগাঁয়ে ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটি গঠন হজের অব্যয়িত ৪ কোটি ৮৭ লক্ষ টাকা ফেরত দেওয়া হবে – ধর্মমন্ত্রী মুরাদনগরে মাদক ঠেকাতে পুলিশ-জনতার মাদকবিরোধী সমাবেশ সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আলহাজ্ব সাবেদ আলী সোনারগাঁয়ে রামগোবিন্দের গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত মাদকের সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেয়া হবে না- ওসি মুরাদনগর সোনারগাঁয়ে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত, আহত ২ দেবিদ্বারে রোগী মৃত্যুর খবরটি গুজব, সুস্থ মা ও নবজাতককে ছাড়পত্র দিল হাসপাতাল মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা

মুরাদনগরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত

Reporter Name / ১৮১ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার ইলেটগঞ্জ-মুরাদনগর সড়কের পাশে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় আশ্রাফ আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২ জুন) রাতে জাহাপুর উপজেলার ইউনিয়ন অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অশ্রাফ আলী জাহাপুর এলাকার চকের বাড়ির মৃত বজলুর রহমানের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আশ্রাফ আলী নিজ বাড়ির সামনে রাস্তার পাশের বাড়ির এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। এ সময় এক যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে আশ্রাফ আলীকে ধাক্কা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে আশ্রাফ আলীকে পার্শ্ববর্তী উপজেলার দেবিদ্বার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশ্রাফ আলীর সঙ্গে থাকা আবু মুসা বলেন, আমি দ্রুত সরে যেতে পারলেও আশেক আলী মোটরসাইকেলের ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়েন। তিনি আরও জানান, দুর্ঘটনার পর এলাকাবাসী মোটরসাইকেল চালকে আটকানোর চেষ্টা করলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে তার ব্যবহৃত মোটরসাইকেলটি এলাকাবাসী জব্দ করে নিজেদের হেফাজতে রেখেছেন।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মোটরসাইকেল চালকরা বেপরোয়া গতিতে চলাচল করে আসছে। এ বিষয়ে প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এলাকাবাসী বলেন, এই রাস্তায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর বিষয়ে প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে এ ধরনের ঘটনা আরো ঘটতে থাকবে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category