• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামি শাহীন গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা সাদেকুর রহমানের মৃত্যুতে মোহাম্মদ বজলুর রহমানের শোক প্রিয় শিক্ষকদের সান্নিধ্যে হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৮৮ ব্যাচের পুনর্মিলন সোনারগাঁয়ে আলোচনায় মেম্বার পদপ্রার্থী আল-আমিন,তার নিজস্ব অর্থায়নে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন মুরাদনগরে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও যুবলীগের ১৩ জন গ্রেপ্তার মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শান্ত মুরাদনগরে বিশৃঙ্খলা সহ্য করা হবে না: আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির মিছিল সোনারগাঁয়ে কার্যক্রম আওয়ামীলীগ নেতা, ওয়ারেন্ট ও মাদকসহ বিভিন্ন মামলায় ১৪ জন গ্রেফতার বন্দরে কুমির আতঙ্ক, ধরতে গিয়ে হিমশিম বন বিভাগের

বাঙ্গরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

Reporter Name / ১৭২ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাঙ্গরা বাজার থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে বাঙ্গরা বাজার থানা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে থানা, ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বাঙ্গরা সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সিদিকী, বাঙ্গরা সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী মোহাম্মদ আবদুল বাছির ।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, সদস্য  আবুল হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  শফিকুল ইসলাম, শ্রমিক দল নেতা গোলাম মোস্তফা,  বিএনপি নেতা আবু কাওছার, বাঙ্গরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নাছির উদ্দিন মাস্টার, সাধারন সম্পাদক সহিদ ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক শেখ শফিকুল ইসলাম, বিএনপির কোষাধ্যক্ষ  আমিনুল ইসলাম তানিম খান, মুক্তিযুদ্বা বিষয়ক সম্পাদক বাবুল মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য আবু বক্কর, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক শফিউল আলম চৌধুরী, সদস্য সচিব নাঈম সরকার, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহপরান রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক খান, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুক আহমেদ পাখি, সদস্য সচিব গিয়াস উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউনুস নজিরসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য হাজ্বী আনিসুর রহমান খান।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মহিবুল্লাহ। এ সময় মরহুম বেগম খালেদা জিয়া, মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং মুরাদনগরের সাবেক ছয়বারের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদসহ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category