• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
Headline
মুরাদনগর লাজৈর গ্ৰামে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল বন্দরে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে গভর্নিং বডির সভাপতি হলেন অধ্যাপক হাফিজ উল্লাহ বাঙ্গরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল মুরাদনগরে পায়ব হাজী আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪ সোনারগাঁ ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও সাধারন সম্পাদক সজিব

বাঙ্গরায় সাজাপ্রাপ্ত মাদক কারবারি মিন্টু গ্রেফতার

Reporter Name / ১৪৪ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশ অভিযান চালিয়ে সাজা পরোয়ানাভুক্ত কুখ্যাত মাদক কারবারি মোঃ মিন্টু মিয়াকে গ্রেফতার করেছে। শনিবার (২৩ মে) বিকেলে গাঙ্গেরকোট এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
​গ্রেফতারকৃত মিন্টু মিয়া গাঙ্গেরকোট গ্রামের মোঃ মোর্শেদ মিয়ার ছেলে। বাঙ্গরা বাজার থানা পুলিশের বিশেষ অভিযানে। এসআই সরোয়ার হোসেন, এসআই নাজিম উদ্দীন ও এএসআই মো. আল আমিন সহ সঙ্গীও ফোর্স গাঙ্গেরকোট এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।মন্টু মিয়া মাদক মামলায় আদালতের সাজা প্রাপ্ত আসামি।
​স্থানীয় সূত্রে জানা গেছে, মিন্টু মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার এই অপকর্মের কারণে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছিল। পরবর্তীতে তার বিরুদ্ধে দায়ের হওয়া একটি মাদক মামলায় আদালত সাজা প্রদান ও পরোয়ানা জারি করলে তাকে গ্রেফতারে সক্রিয় হয় আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে পুলিশ তাকে গ্রেফতার করে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, মাদক নির্মূলে বাঙ্গরা বাজার থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আদালতের সাজা পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category