• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হলেন মুরাদনগরের হাছিনা নাজনীন মুরাদনগরে অগ্নিকাণ্ডে ১২ লাখ টাকার ক্ষতি: মধ্যরাতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও বাঙ্গরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি’র দোয়া মাহফিল ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী বাঙ্গরায় ৪ কেজি গাঁজা ও সিএনজিসহ দুই মাদক কারবারি গ্রেফতার বাঙ্গরায় সাজাপ্রাপ্ত মাদক কারবারি মিন্টু গ্রেফতার জটিলতা কাটিয়ে শেষ মুহূর্তে দুই হজযাত্রীর যাত্রা নিশ্চিত করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এলাকাবাসীর সহায়তায় মাদক কারবারি আটক

মুরাদনগরে একতা শান্তি সংঘের উদ্যোগে মেধাবীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

Reporter Name / ১২৭ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর ধামঘর ইউনিয়ন নহল গ্রামে,নহল উঃ পাড়া একতা শান্তি সংঘের উদ্যোগে মেধাবী শিক্ষার্থী ও পবিত্র কুরআনের হাফেজদের মাঝে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং সমাজে শিক্ষার গুরুত্ব তুলে ধরার একটি মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে মোট ৯ টি প্রতিযোগিতার ইভেন্টের আয়োজন করা হয় এবং প্রতিটি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা ও কলম বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবুল হাছান ছিটন, উপদেষ্টা নজরুল ইসলাম খোকন, মোঃ জসিম মাস্টার, আল আমিন, সাধারণ সম্পাদক ইসমাইল, সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক নজরুল, মোঃ নাজমুল সরকার, হাফেজ রুহুল আমিন, শাকিল আহমেদ, আনোয়ার, শাহাদাত, মাইনুউদ্দীন, আলাউদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে প্রবাসী ও যুব সমাজ সার্বিক সহযোগিতা প্রদান করেন, যা এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমকে আরও গতিশীল করে তুলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category