• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
Headline
বাঙ্গরায় চাঞ্চল্যকর হত্যা মামলা ও পেশাদার অপরাধীসহ গ্রেফতার ৩ সোনারগাঁয়ে ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটি গঠন হজের অব্যয়িত ৪ কোটি ৮৭ লক্ষ টাকা ফেরত দেওয়া হবে – ধর্মমন্ত্রী মুরাদনগরে মাদক ঠেকাতে পুলিশ-জনতার মাদকবিরোধী সমাবেশ সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আলহাজ্ব সাবেদ আলী সোনারগাঁয়ে রামগোবিন্দের গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত মাদকের সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেয়া হবে না- ওসি মুরাদনগর সোনারগাঁয়ে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত, আহত ২ দেবিদ্বারে রোগী মৃত্যুর খবরটি গুজব, সুস্থ মা ও নবজাতককে ছাড়পত্র দিল হাসপাতাল মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা

বাঙ্গরায় চাঞ্চল্যকর হত্যা মামলা ও পেশাদার অপরাধীসহ গ্রেফতার ৩

Reporter Name / ১৬ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানায় বিশেষ অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হত্যা মামলা ও পেশাদার অপরাধী ও মাদকসেবী সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে বাঙ্গরা বাজার থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি-চাপিতলা গ্রামের আবুল কাশেমের ছেলে জাহাঙ্গীর আলম ওরফে রিগ্যান (৩৯), একই গ্রামের মৃত মোখলেছুর রহমান ভূইয়ার ছেলে মোঃ খবির উদ্দিন ওরফে খবির উল্যাহ (৪০) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার পায়রাকান্দি গ্ৰামের মৃত হানিফ মিয়ার ছেলে মাদকসেবী রুবেল মিয়া (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিউল আলমের নির্দেশনায় পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আসামি রিগ্যানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র, চুরি, ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে পূর্বে আরও ৯টি মামলা রয়েছে। অপরদিকে গ্রেপ্তার আসামি খবির উদ্দিনের বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতি, মাদক, বিশেষ ক্ষমতা আইন ও মারামারিসহ ১৩টি মামলা রয়েছে। এছাড়াও মাদক সেবনের অপরাধে রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম জানান, গ্রেপ্তারকৃতদেরকে রোববার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাঙ্গরা বাজার থানার এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category