• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মাদক ব্যবসায়ী বা তাদের গডফাদার সকলকেই আইনের আওতায় আনা হবে- ওসি মুরাদনগর

Reporter Name / ২১১ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

“আপনাদের সহযোগীতায় এই এলাকাকে মাদকমুক্ত করা হবে। মাদক ব্যবসায়ী বা তাদের গডফাদার যে কোনো দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। সকলকেই আইনের আওতায় আনা হবে।” মাদকবিরোধী সমাবেশে এমনই কঠিন হুঁশিয়ারি দিয়েছেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।
সোমবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নে মুরাদনগর থানা পুলিশ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ওসি।
তিনি আরো বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে শুধু পুলিশের ওপর নির্ভর করলে হবে না, পরিবার থেকেই সচেতনতার কাজ শুরু করতে হবে। সমাজের সবাই সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করলে মাদকের বিস্তার রোধ করা সম্ভব।
এছাড়াও তিনি বলেন, মাদক অনেক অপরাধের অন্যতম উৎস। মাদকের সঙ্গে জড়িত গডফাদার, সরবরাহকারী, বিক্রেতা ও সেবনকারীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। তবে মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সৈয়দ মোস্তাক আহমেদ, যুগ্ন আহবায়ক আব্দুল আজিজ মোল্লা, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কাদের মেম্বার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনিরুজ্জামান, ইউপি সদস্য ছোটন, সাবেক ইউপি সদস্য রমণী মোহন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় ধরনের হুমকি। মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ নয়, পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি। বক্তারা ছালিয়াকান্দি ইউনিয়নকে মাদকমুক্ত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে ছালিয়াকান্দি ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীসমাজের প্রতিনিধি, তরুণ-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category