• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
Headline
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ

মুরাদনগরে স্বপ্নের ঠিকানা নতুন ঘর পেলো ১১৫টি পরিবার

Reporter Name / ৮২০ Time View
Update : বুধবার, ২২ মার্চ, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে রঙ্গীন স্বপ্নের ঠিকানা পেলেন ১১৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। মুজিব শতবর্ষ উপলক্ষে অগ্রাধিকার আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত মুজিব বর্ষের তৃতীয় ও চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১১৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলেন জমিসহ স্বপ্নের ঠিকানা নতুন রঙ্গীন ঘর।
বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে এসব নতুন ঘর হস্তান্তর উদ্বোধন করেন।
উপজেলার কবি নজরুল মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর উদ্বোধন শেষে পুনর্বাসিতব্য প্রত্যেক পরিবারকে ০২ শতক জমির মালিকানাসহ বিনামূল্যে নির্মিত ঘরের কবুলিয়ত সম্পাদন, নামজারী খতিয়ান ও হস্তান্তরিত ঘরের সনদপত্রসহ  প্রধানমন্ত্রীর উপহারের ঘর তুলে দেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।
সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার স ালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলাউদ্দিন ভূঁইয়া জনী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হুদা, স্বাস্থ্য ও পরিবার পরিবল্পনা কর্মকর্তা ডাঃ এনামুল হক, কৃষি কর্মকর্তা পাবেল খাঁন পাপ্পু, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী, মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক আজিজুল বারী ইবনে জলিল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তারেক আবদুল্লাহ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী জিকরুর রহমান, শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, কামাল উদ্দিন খন্দকার, সহকারী প্রোগ্রামার রাফীদ উদ্দিন খান, উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ও উপকারভোগীগণ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যবস্থাপনায় উপজেলার শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা মৌজায় ১৩টি, রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নে কাছারীকান্দি মৌজায় ৩৬টি, কামল্লা ইউনিয়নের কামাল্লা মৌজায় ০৩টি, ধামঘর ইউনিয়নের পরমতলা মৌজায় ২০টি, জাহাপুর ইউনিয়নের কেওটগাঁও মৌজায় ২১টি, দারোরা ইউনিয়নের পুটিয়াজুরি মৌজায় ০৪টি, পাহাড়পুর ইউনিয়নের চরকখোলাতে ১৮টিসহ মোট ১১৫ টি ভূমিহীন পরিবারের জন্য দ্বিকক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। ঘরের সাথে সংযুক্ত রান্নাঘর, সামনে খোলা বারান্দা ও টয়লেট রয়েছে। অসহায় হতদরিদ্র ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো এই রঙ্গীন ঘর পেয়ে খুশিতে আত্মহারা। এই স্বপ্নের ঠিকানায় যেতে পেরে তাদের চোখে-মুখে ফুটে উঠেছে আনন্দের ছাপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category