• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে অভাব ও মানসিক যন্ত্রণায় মা-মেয়ের বিষপানে আত্মহত্যা মুরাদনগরে মাদকবিরোধী অভিযান: দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার মুরাদনগরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ মুরাদনগরে ১৩ কোটির প্রকল্পে অনিয়ম: দেয়াল ভেঙে দিলেন প্রকৌশলী, সাব-কন্ট্রাক্টর বহিষ্কার মুরাদনগরে পূর্ব শত্রুতার জের ধরে আ. লীগ নেতার নেতৃত্বে কৃষককে কুপিয়ে হত্যা মুরাদনগরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: ৪ ড্রেজার ধ্বংস, ৪ জনের কারাদণ্ড মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি ‘আল আমিন’ গ্রেপ্তার বাঙ্গরা বাজার থানায় পুলিশের ঝটিকা অভিযান: স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার মুরাদনগরে ফলের আড়তের কর্মচারীকে কুপিয়ে হত্যার চেষ্টা, মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি মুরাদনগরে সম্পত্তি দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত-৪, আটক-১

মুরাদনগরে ১৩ কোটির প্রকল্পে অনিয়ম: দেয়াল ভেঙে দিলেন প্রকৌশলী, সাব-কন্ট্রাক্টর বহিষ্কার

Reporter Name / ১৩ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই সরেজমিনে অভিযান চালিয়ে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রিটেইনিং ওয়াল নির্মাণ কাজের ত্রুটিপূর্ণ অংশ ভেঙে ফেলেছেন কুমিল্লার মুরাদনগরের উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ। পাশাপাশি দায়ী সাব-কন্ট্রাক্টরের চুক্তি বাতিল করা হয়েছে। উপজেলা প্রকৌশলীর এই দ্রুত ও দৃঢ় পদক্ষেপে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নের মেটংঘর পশ্চিমপাড়া এলাকায় বায়তুছ সালাত জামে মসজিদ সংলগ্ন আর্সি নদীতে একটি রিটেইনিং ওয়াল নির্মাণ কাজের ত্রুটিপূর্ণ অংশ ভেঙে ফেলা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতায় বাস্তবায়নাধীন “চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ” প্রকল্পের অধীনে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে মেটংঘর-শ্রীকাইল-রামচন্দ্রপুর সড়কের ৫ কিলোমিটার উন্নয়নকাজ চলমান রয়েছে। এই প্রকল্পের অংশ হিসেবেই উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নের মেটংঘর পশ্চিমপাড়া এলাকায় বায়তুছ সালাত জামে মসজিদ সংলগ্ন আর্সি নদীতে একটি রিটেইনিং ওয়াল নির্মাণকাজ চলছিল। কাজের মান নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়। অভিযোগ ওঠে, নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এবং প্রকৌশলগত মানদণ্ড মানা হচ্ছে না। বিষয়টি উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণের নজরে এলে তিনি ঘটনাস্থল পরিদর্শনে যান। সরেজমিনে অভিযোগের সত্যতা পাওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে ত্রুটিপূর্ণ অংশ ভেঙে ফেলার নির্দেশ দেন।
উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ বলেন, জনগণের অর্থে পরিচালিত উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। অভিযোগ পাওয়ার পরপরই আমরা ব্যবস্থা নিয়েছি এবং ভবিষ্যতেও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, ইতোমধ্যে ত্রুটিপূর্ণ অংশ অপসারণ করা হয়েছে এবং দায়ী সাব-কন্ট্রাক্টর আলাউদ্দিন আল আজাদের চুক্তি বাতিল করা হয়েছে। একই সঙ্গে প্রকল্পের বাকি কাজ যথাযথ মান বজায় রেখে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয়রা উপজেলা প্রকৌশলীর এই দ্রুত পদক্ষেপ গ্রহণ করাকে সাধুবাদ জানান। এলাকাবাসী মনে করেন নিয়মিত মনিটরিং হলে সরকারি উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category