• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Headline
কুড়িগ্রামে ২২ বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন মুরাদনগরে পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা, যুবকের কাছ থেকে ইয়াবা উদ্ধার মুরাদনগরে চুরির বিচার করায় সালিশকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা: প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদান মুরাদনগরে শতবর্ষী বৈশাখী মাছের মেলা: ক্রেতাদের উপচে পড়া ভিড়

চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Reporter Name / ৭ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল মজিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও কলেজের গভর্নিং বডির সভাপতি খন্দকার নুরুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম সারোয়ার রাব্বি।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক জাহান কিবরিয়া ভূঁইয়া এবং রসায়ন বিভাগের প্রভাষক মোঃ শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ, ইউপি সদস্য বোরহান উদ্দিনসহ কলেজের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্যব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনে তরুণ প্রজন্মকে দেশীয় সংস্কৃতি ও খেলাধুলায় আরও বেশি মনোযোগী হতে হবে। তারা আরো বলেন শুধু পড়ালেখায় ভালো হলে হবে না, একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আহ্বায়ক জনাব নেপাল চন্দ্র চৌধুরী-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের করেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আপন এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুনতাহিনা।
পুরস্কার বিতরণী শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে কলেজের শিক্ষার্থীরা তাদের সুপ্ত প্রতিভা প্রদর্শন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category