• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে বিশ্ব শিক্ষক দিবসে সাত গুণী শিক্ষক নির্বাচিত সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও সিএনজি জব্দ মুরাদনগরে মাদক কারবারি রুবেল ইয়াবাসহ গ্রেপ্তার মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত সোনারগাঁয়ে ৭বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,গ্রেপ্তার শাস্তির দাবিতে মানববন্ধন ৩০ বছর শিক্ষকতা শেষে অবসরে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনারগাঁয়ে ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার চাপিতলার শ্রীরামপুরে ভাঙ্গা সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা সাইদুল কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন, রাস্তার কাজে যেন অনিয়ম না হয় – ধর্মমন্ত্রী কায়কোবাদ ১০ দিন ধরে নিখোঁজ ১২ বছরের সামিম, সন্ধান চায় পরিবার

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত মাদক কারবারিসহ গ্রেপ্তার ২

Reporter Name / ৩২৫ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশ পৃথক অভিযানে মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামি এবং নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আরেক আসামিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের সরেরপাড় গ্রামের মালু মিয়ার ছেলে আলাউদ্দিন এবং খোষঘর গ্রামের মোঃ সাফায়েত হোসেন।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে বাঙ্গরা বাজার থানার এসআই মোঃ মতিউর রহমান ও এএসআই মোঃ আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করেন। আলাউদ্দিন মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং সাফায়েত হোসেন নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category