• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে অবৈধ ড্রেজার বিরোধী অভিযান: ১ জনের জেল, ৩ মেশিন জব্দ মুরাদনগরে মানববন্ধনে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী মুরাদনগরে রাস্তার মাটি কাটতে বাঁধা দেয়ায় গৃহবধূকে কুপিয়ে জখম বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত মাদক কারবারিসহ গ্রেপ্তার ২ মুরাদনগরে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১১২ মুরাদনগরে মাদকসেবী ও ড্রেজার ব্যবসায়ীকে কারাদন্ড মুরাদনগরে নকল মুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু মুরাদনগরে বাবাকে মারধরের অপরাধে মাদকসেবী ছেলের কারাদণ্ড জামায়াত কর্মী নিহতের গুজব ছড়িয়ে বিএনপির নেতা কর্মীদের বাড়িতে হামলা ভাঙ্গচুর লুটপাটের অভিযোগ

মুরাদনগরে অবৈধ ড্রেজার বিরোধী অভিযান: ১ জনের জেল, ৩ মেশিন জব্দ

Reporter Name / ৪ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে কৃষিজমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা হয়েছে ৩টি ড্রেজার মেশিন এবং অপসারণ করা হয়েছে প্রায় ৫০০ ফুট পাইপ।

শুক্রবার দুপুরে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের মোহাম্মদপুর বিল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খান।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে অভিযান চালানো হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে ড্রেজার মেশিন জব্দ এবং পাইপ অপসারণ করা হয়। পাশাপাশি ড্রেজার পরিচালনার দায়ে এক ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খান বলেন, কৃষিজমি রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কোনোভাবেই এ ধরনের কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category