• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
Headline
গোমতীর তীরে অবৈধ মাটি কাটলে রক্ষা নেই! মুরাদনগরে অভিযানে পালালো ভেকু মালিকরা ৪টি ব্যাটারি জব্দ মুরাদনগরে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ মুরাদনগরে অবৈধ ড্রেজার বিরোধী অভিযান: ১ জনের জেল, ৩ মেশিন জব্দ মুরাদনগরে মানববন্ধনে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী মুরাদনগরে রাস্তার মাটি কাটতে বাঁধা দেয়ায় গৃহবধূকে কুপিয়ে জখম বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত মাদক কারবারিসহ গ্রেপ্তার ২ মুরাদনগরে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১১২ মুরাদনগরে মাদকসেবী ও ড্রেজার ব্যবসায়ীকে কারাদন্ড মুরাদনগরে নকল মুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু

মুরাদনগরে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Reporter Name / ১০ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লা জেলার মুরাদনগরে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক এরশাদ মিয়ার উপর হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন করেছে অভিভাবক, শিক্ষার্থী সহ এলাকাবাসী।
শনিবার বিকেলে উপজেলার গাজীরহাট-শ্রীকাইল সড়কের বলিঘর এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। শিক্ষকের উপর হামলার প্রতিবাদে অনুষ্ঠিত কর্মসূচিতে এলাকাবাসীর স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শিক্ষকরা হলো সমাজের মানুষ গড়ার কারিগর, এই শিক্ষকের উপরে আঘাতের মানে হলো পুরো জাতির উপর আঘাত করা। আমরা অনতিবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাই। প্রশাসন যদি কোন দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহন না করে তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা আমিনুল ইসলাম জুয়েল, কামাল হোসেন সরকার, ঠিকাদার রফিকুল ইসলাম, হারুনুর রশিদ
ইউপি সদস্য আতাউর রহমান রিপন, রাজাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরশাদ মিয়া।
এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, মমিন মিয়া, এনামুল হোসেন, গোলাম মোস্তফা, অলেক মিয়া, উজ্জল মিয়া, আবুল হাসান, শফিকুল ইসলাম শফু, শরীফ মিয়া, ফয়েজ আলীসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্যঃ গত ২৫শে মার্চ রাতে মুরাদনগর উপজেলার রাজাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরশাদ মিয়ার উপর স্থানীয় কাইয়ুম মোলার নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় আহত শিক্ষক বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় লিখিত অভিযোগ দিলেও দৃশ্যমান কোন অগ্রগতি না হওয়ায় এলাকাবাসী এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category