• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাসান খান আহত

তিতাসে র‍্যাবের শ্বাসরুদ্ধকর অভিযান: প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা জব্দ, গ্রেফতার ২

Reporter Name / ১৪০ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

নিজস্ব প্রতিবেদক।।

​কুমিল্লার তিতাস উপজেলায় র‍্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার ভর্তি ৬ বস্তা গাঁজা উদ্ধার করেছে। এ সময় র‍্যাবের তাড়া খেয়ে পালিয়ে যাওয়া দুই মাদক কারবারিকে পরবর্তীতে গ্রেফতার করা হয়েছে।
​র‍্যাব সূত্রে জানা যায়, ভারত থেকে আসা গাঁজার একটি বড় চালান কুমিল্লা হয়ে বিভিন্ন উপজেলায় ছড়িয়ে দেওয়া হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে র‍্যাব-১১। অভিযানের এক পর্যায়ে একটি সন্দেহভাজন প্রাইভেটকারকে ধাওয়া করা হলে সেটি ইলিয়টগঞ্জ হয়ে জাহাপুর অতিক্রম করে তিতাস উপজেলার কলাকান্দি বাজার এলাকায় পৌঁছায়।
​পালিয়ে যাওয়ার চেষ্টা ও জব্দ
​কালাকান্দি-দড়িমাছিমপুর সড়কের একটি ভাঙা ব্রিজের কারণে গাড়িটি বিকল্প পথে কলাকান্দি-আলীনগর সড়কে প্রবেশ করে। এক পর্যায়ে হাড়াইকান্দি এলাকায় পৌঁছে মাদক বহনকারীরা উপায়ান্তর না দেখে প্রাইভেটকারটি ফেলে দ্রুত পালিয়ে যায়। র‍্যাবের আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত গাড়িটি তল্লাশি করে ভেতরে থাকা ৬ বস্তা গাঁজা জব্দ করে।

​ঘটনার পরপরই পালিয়ে যাওয়া ব্যক্তিদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু করে র‍্যাব। পরবর্তীতে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর মুরাদনগর উপজেলার পাঁচপুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে পালিয়ে যাওয়া দুই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব সদস্যরা।
র‍্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত মাদক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category