• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
Headline
শিক্ষার মানোন্নয়নে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ মুরাদনগরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে পৃথক অভিযানে দুই মাদক সম্রাট গ্রেপ্তার মুরাদনগরে স্কাউটদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত মুরাদনগরে উচ্ছেদ অভিযান: বোড়ার চর বাজারে কোটি টাকার জমি দখলমুক্ত বাঙ্গরায় একাধিক মাদক মামলার আসামী ইয়াবাসহ গ্রেপ্তার  ১০৯ পদ শূন্য, জনবল সংকটে ধুঁকছে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মুরাদনগরে অবৈধ গ্যাস সংযোগে চলছিলো চুন তৈরীর কারখানা, হাতেনাতে ধরলো কতৃপক্ষ দেশে ফিরে অসুস্থ ওমরাহযাত্রীকে দেখতে হাসপাতালে ধর্মমন্ত্রী মুরাদনগরে দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা

মুরাদনগরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name / ৩৫ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মোসাঃ রেখা আক্তার (২৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) উপজেলা সদরের উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির ৩৩০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তার মোসাঃ রেখা আক্তার উল্লেখিত এলাকার তারু মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই আবদুল্লাহ আল মাসুদ এর নের্তৃত্বে এসআই রাজু বড়ুয়া ও এএসআই কুসুম বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স বুধবার রাতে কুখ্যাত মাদক কারবারি তারু মিয়ার বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় কুখ্যাত মাদক কারবারি তারু মিয়া ও তার ভাই শাহ আলম পালিয়ে যায়।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মাদক বিক্রয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আটক রেখা আক্তারকে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category