• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
Headline
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ

বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা

Reporter Name / ৪২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

বিশ্বকাপ ফুটবল নিয়ে দেশের অন্যান্য স্থানের ন্যায় কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ফুটবল প্রেমীদের মাঝে উন্মাদনা দেখা দিয়েছে। কেউ ব্রাজিলের, কেউ আর্জেন্টিনার, কেউ জার্মানীর, কেউ ফ্রান্সের সমর্থক হিসেবে আবির্ভূত হচ্ছেন। এসব দেশের সমর্থকরা উপজেলার দর্শনীয় স্থানে, ছাঁদের উপরে, উঁচু গাছে ও রাস্তার মোড়ে বৃহৎ আকৃতির পতাকা উত্তোলন করেছেন।
এ উপজেলার অধিকাংশ মানুষ ফুটবল প্রেমী। হা ডু ডু খেলার পাশাপাশি গ্রামেও ফুটবল খেলা বেশ জনপ্রিয়। বড় ডিসপ্লেতে খেলা দেখতে তরুণরা মিলে প্রজেক্টরের ব্যবস্থা করে খেলা উপভোগ করছে। অনেকে প্রিয় দলের জার্সি কিনে পরিধান করছেন। তরুণদের মাঝে এ সংখ্যা বেশি। ফলে জার্সির দোকানে বিক্রি বেড়েছ। পাশাপাশি প্রিয় দলের পতাকা শোভা পাচ্ছে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে। হাটে- বাজারে পতাকা বিক্রি হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলা সদরের মোহনা আবাসিক এলাকায় ছয়তলা ভবনের ছাদে আর্জেন্টিনা ও ব্রাজীলের পতাকা উত্তোলন করেছেন শাফায়েত ইসলাম, নাঈম ও তার বন্ধুরা। জিজ্ঞাসাবাদে তারা জানায়, আমরা বন্ধুরা মিলে যার যার পছন্দের দলের পতাকা উত্তোলন করেছি। বন্ধুরা মিলে প্রজেক্টর দিয়ে একসাথে খেলা দেখি।
উপজেলার কৃষ্ণপুর বাজার এলাকায় দেখা যায় রাস্তার পাশ দিয়ে প্রায় ১০০ হাত লম্বা ব্রাজিলের পতাকা উড়িয়েছে ওই এলাকার ব্রাজিল সমর্থকরা। এছাড়াও পুকুরের মাঝে বড় বড় বাঁশ বসিয়ে পতাকা উত্তোলন করেছে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকরা।
তবে এবার বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা দল চ্যাম্পিয়ন হবে বলে মনে করেন আর্জেন্টিনার সমর্থকরা। অপরদিকে ব্রাজিল দলের চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে অনেক আশাবাদী ওই দলের সমর্থকরা। সব কিছু মিলে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় এখন ভুগছেন মুরাদনগরবাসী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category