• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: গাঁজাসহ পিতা-পুত্র আটক বাঙ্গরা বাজারে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মুরাদনগর লাজৈর গ্ৰামে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল বন্দরে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে গভর্নিং বডির সভাপতি হলেন অধ্যাপক হাফিজ উল্লাহ বাঙ্গরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল মুরাদনগরে পায়ব হাজী আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: গাঁজাসহ পিতা-পুত্র আটক

Reporter Name / ৬০ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানে ১২৫ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩২,১৫০ টাকাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী তারু মিয়া (৭১) ও তার ছেলে শুক্কুর আলীকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ।
​(৯ আগস্ট) রোজ রবিবার রাতে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই মো. আবদুল্লাহ আল মাসুদ এবং এএসআই (নিঃ) কুসুম বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম মুরাদনগর উত্তরপাড়া মাদক ব্যবসায়ী তারু মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক বিক্রয়কালে হাতেনাতে তারু মিয়া ও ছেলে শুক্কুর আলীকে গ্রেফতার করা হয়।
​অভিযানকালে ​১২৫ গ্রাম গাঁজা
​মাদক বিক্রির নগদ ৩২,১৫০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত তারু মিয়ার পিতার নাম মৃত লাল মিয়া এবং শুক্কুর আলীর পিতা তারু মিয়া। মুরাদনগর উত্তর পাড়ার স্থায়ী বাসিন্দা।
​অনুসন্ধানে জানা যায়, মাদক ব্যবসায়ী তারু মিয়ার বিরুদ্ধে এর আগেও ৯টি মাদক মামলা রয়েছে।
​এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, মুরাদনগর থানাকে মাদকমুক্ত করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category