সজীব হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের একরামপুর গ্রামে গ্রামবাসী ও প্রবাসীদের অর্থায়ন এবং যুবসমাজের উদ্যোগে গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় সোলার স্ট্রিট লাইট স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুর ২টায় একরামপুর গ্রামে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শম্ভুপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মেজবাহ উদ্দিন স্বপন। এ সময় উপস্থিত ছিলেন গ্রামের পঞ্চায়েত কমিটির সদস্য, যুবসমাজের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সোলার স্ট্রিট লাইট স্থাপনের ফলে গ্রামের মাটির রাস্তা ও পাকা সড়ক রাতেও আলোকিত থাকবে। এতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত হবে, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঝুঁকি কমবে এবং বিদ্যুৎ খরচ ছাড়াই পরিবেশবান্ধব উপায়ে আলোর ব্যবস্থা নিশ্চিত হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামবাসী, প্রবাসী ও যুবসমাজের সম্মিলিত উদ্যোগে বাস্তবায়িত এ প্রকল্প গ্রামের উন্নয়নে একটি ইতিবাচক দৃষ্টান্ত। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।