• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
Headline
মুরাদনগরে এক রাতে নারী মাদক কারবারিসহ পাঁচজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে লোডশেডিংয়ের কথা ভেবে স্কুলে অর্ধলক্ষ টাকা ব্যয়ে আইপিএস দিলেন সাবেক শিক্ষার্থীরা বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষক মোস্তফার স্বপ্ন পুড়ে ছাই: ৪টি গরু ও ৪টি ছাগল পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম অপুর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে চুরির মামলায় একজন গ্রেফতার মুরাদনগরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক একরামপুরে গ্রামবাসী-প্রবাসীদের উদ্যোগে সোলার স্ট্রিট লাইট স্থাপন মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: গাঁজাসহ পিতা-পুত্র আটক বাঙ্গরা বাজারে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষক মোস্তফার স্বপ্ন পুড়ে ছাই: ৪টি গরু ও ৪টি ছাগল পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি

Reporter Name / ৪২ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে নৈশকালীন অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছেন এক দরিদ্র কৃষক। উপজেলার জাহাপুর ইউনিয়নের বল্লভদী গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে মারা গেছে ৪টি গরু ও ৪টি ছাগল। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বল্লভদী চকের বাড়ির বাসিন্দা কালা মিয়ার ছেলে মোস্তফার গোয়ালঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। গবাদিপশুর ডাক ও আগুনের তাপ টের পেয়ে ঘরের লোকজন ও স্থানীয়রা ছুটে আসেন, কিন্তু আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে গোয়ালঘরে থাকা ৪টি গরু এবং ৪টি ছাগলকে বের করা সম্ভব হয়নি। আগুনের তাপে সবগুলো পশু ঘটনাস্থলেই পুড়ে মারা যায়।
​ক্ষতিগ্রস্ত কৃষক মোস্তফা জানান, পশুগুলোই ছিল তাঁর আয়ের মূল সম্বল। রাতের আঁধারে চোখ মেলতেই সব শেষ হয়ে গেছে। অগ্নিকাণ্ডে তাঁর আনুমানিক ১৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে তিনি বুকফাটা কান্নায় ভেঙে পড়েন।
​ ক্ষতিপূরণের জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category