• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
Headline
সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত সজিব ওরফে ব্লেড সজিব গ্রেফতার মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর বিল থেকে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার মাদকের তথ্য দিতে মুরাদনগর থানায় ‘অভিযোগ বক্স’ স্থাপন মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন মুরাদনগরে কৃতি শিক্ষার্থী ও প্রস্তাবিত ম্যানেজিং কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত মুরাদনগরে এক রাতে নারী মাদক কারবারিসহ পাঁচজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে লোডশেডিংয়ের কথা ভেবে স্কুলে অর্ধলক্ষ টাকা ব্যয়ে আইপিএস দিলেন সাবেক শিক্ষার্থীরা বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষক মোস্তফার স্বপ্ন পুড়ে ছাই: ৪টি গরু ও ৪টি ছাগল পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম অপুর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল

সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত সজিব ওরফে ব্লেড সজিব গ্রেফতার

Reporter Name / ৬৪ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

 

সজীব হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত সজিব ওরফে ব্লেড সজিবকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতিসহ মোট ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আলক মেহেদীডর সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল দীপংকর ঘোষের তদারকিতে অভিযানটি পরিচালিত হয়।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় সোনারগাঁ থানাধীন এলাকা থেকে সজিব ওরফে ব্লেড সজিবকে গ্রেফতার করে।
গ্রেফতার সজিব সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার মো. শহিদুল্লাহর ছেলে।ক পুলিশ জানায়, তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় ডাকাতিসহ মোট ১০টি মামলা রয়েছে।
পরে গ্রেফতার আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় সোনারগাঁ থানার মামলা নম্বর-১৫, তারিখ ৮ আগস্ট ২০২৬, দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারার মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category