• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে নারী সহ ৩ জনের কারাদণ্ড মুরাদনগরে ৮০পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার এফবিসিসিআইয়ের নবনির্বাচিত প্রশাসক ফজলুল হককে ফুলেল শুভেচ্ছা জানালেন এমআর গ্রুপের চেয়ারম্যান সিআইপি বজলুর রহমান মাদকমুক্ত মুরাদনগর গঠনে বাখরাবাদে র‍্যালী ও সমাবেশ সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত সজিব ওরফে ব্লেড সজিব গ্রেফতার মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর বিল থেকে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার মাদকের তথ্য দিতে মুরাদনগর থানায় ‘অভিযোগ বক্স’ স্থাপন মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন মুরাদনগরে কৃতি শিক্ষার্থী ও প্রস্তাবিত ম্যানেজিং কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে নারী সহ ৩ জনের কারাদণ্ড

Reporter Name / ১১ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলা প্রশাসন ও মুরাদনগর থানা পুলিশের যৌথ উদ্যোগে উপজেলার ধামঘর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও সাকিব হাছান খাঁন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবানের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরমতলা গ্রামের মজনু’র ছেলে শাহজালাল(২৪) কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড, কৃষ্ণপুর গ্রামের শাহ আলমের ছেলে মোঃ এমরান(৪২) কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং সিদ্ধেশ্বরী গ্রামের কালাচানের মেয়ে মিলন রানী সরকারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
অভিযানে মুরাদনগর থানার পুলিশের একটি দল অংশ নেয়।
ভারপ্রাপ্ত ইউএনও সাকিব হাছান খাঁন বলেন, জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকের বিস্তার রোধে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category