• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
Headline
মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ৮২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কাইকারটেক ব্রিজের ওয়াকওয়ের স্লাব ভেঙে রড চুরি, ঝুঁকিতে পথচারীরা সোনারগাঁয়ের কাঁচপুরে বস্তাবন্দী অবস্থায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাঙ্গরা থানায় ১৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আগামী প্রজন্মের জন্য সবুজ মুরাদনগর: আবারও ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার চারা বিতরণ তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন মুরাদনগরে জায়গা নিয়ে বিরোধে বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের প্রত্যাহার দাবিতে মানববন্ধন বাঙ্গরায় মধ্যরাতে গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত, পরিবারের অভিযোগ আওয়ামী লীগের গ্রুপিংয়ে নিহত সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ১ জন গ্রেপ্তার

কাইকারটেক ব্রিজের ওয়াকওয়ের স্লাব ভেঙে রড চুরি, ঝুঁকিতে পথচারীরা

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

কাইকারটেক ব্রিজের ওয়াকওয়ের স্লাব ভেঙে রড চুরি, ঝুঁকিতে পথচারীরা

সজীব হোসেন,নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জ বন্দর ও সোনারগাঁও উপজেলার সংযোগকারী কাইকারটেক ব্রিজের ওয়াকওয়ের স্লাব ভেঙে লোহার রডসহ বিভিন্ন অংশ চুরি করে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। গত কয়েকদিন ধরে দিনের বিভিন্ন সময় এ চুরির ঘটনা ঘটছে। এতে ব্রিজটি পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, ব্রিজের হাঁটার রাস্তার স্লাব ভেঙে রড খুলে নিয়ে যাচ্ছে কিছু মাদকাসক্ত ও দুর্বৃত্ত। স্থানীয়রা বাধা দিলেও তারা কর্ণপাত করছে না। ব্রিজটি ব্রহ্মপুত্র নদীর ওপর নির্মিত এবং বন্দর-সোনারগাঁওবাসীর যোগাযোগের পাশাপাশি দর্শনার্থীদের কাছেও এটি জনপ্রিয়। ব্রিজের পাশেই রয়েছে শতবর্ষী কাইকারটেক হাট।
স্থানীয় বাসিন্দা সোহেল মাহমুদ বলেন, প্রতিদিন অনেক মানুষ ব্রিজে ঘুরতে আসেন। হাঁটার রাস্তার স্লাব ভেঙে রড নিয়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
আরমান নামে আরেক বাসিন্দা বলেন, কাইকারটেক ব্রিজটি দুই উপজেলার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছুদিন ধরে দুর্বৃত্তরা ওয়াকওয়ের স্লাব ভেঙে রড নিয়ে যাচ্ছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, বিষয়টি তার জানা ছিল না। খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category