• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
Headline
মধ্যচর হোগলা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত ফয়জল হক মৃধা নিহাদ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ১৫ জন গ্রেফতার সোনারগাঁয়ে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন গ্রেপ্তার ২ মুরাদনগরে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার যোগদান সোনারগাঁয়ে শিক্ষার্থীদের মাঝে ‘টেল প্লাস্টিক রচনা প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ সোনারগাঁয়ে খুন, বৈষম্যবিরোধী ও মাদক মামলার আসামীসহ গ্রেপ্তার ১০ মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ৮২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কাইকারটেক ব্রিজের ওয়াকওয়ের স্লাব ভেঙে রড চুরি, ঝুঁকিতে পথচারীরা সোনারগাঁয়ের কাঁচপুরে বস্তাবন্দী অবস্থায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা

Reporter Name / ৬ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

 

সজীব হোসেন,নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

‘আল্লাহর রং গ্রহণ করো; আর রঙের দিক থেকে আল্লাহর চেয়ে উত্তম আর কে?’—পবিত্র কোরআনের সূরা আল-বাকারার ১৩৮ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে দেশবরেণ্য শিক্ষাবিদ ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেছেন, মানুষের জীবনকে আল্লাহর নির্দেশিত আদর্শ ও মূল্যবোধে রাঙিয়ে তুলতে হবে। দ্বীনি ও নৈতিক শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গুহাট্রা গ্রামে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর আসলাম মিয়া মাদরাসার নতুন শাখার আনুষ্ঠানিক শুভ সূচনা ঘোষণা করেন। তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন মাসুদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত সমর্থিত সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক ড. আসগর আলী, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, সোনারগাঁ থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইব্রাহীম, আসদুল ইসলাম মোল্লা, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাংবাদিক মুহাম্মাদ শাহজালাল মিয়া, নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট সারোয়ারসহ স্থানীয় ওয়ার্ড সদস্য, গণ্যমান্য ব্যক্তি, মসজিদের ইমাম-খতিব, আলেম-ওলামা ও সাংবাদিকরা।
বক্তারা বলেন, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সারাদেশের ১২৭টি শাখার মধ্যে সোনারগাঁয়ের এ শাখাটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। দীর্ঘদিনের প্রত্যাশার পর সোনারগাঁয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে।
তারা আরও বলেন, তানযীমুল উম্মাহ বাংলাদেশের একটি পরিচিত ও সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন করে গড়ে তোলার সুযোগ রয়েছে এখানে। সোনারগাঁয়ের মতো গ্রামীণ এলাকায় এ ধরনের একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হওয়ায় স্থানীয় শিক্ষার্থীরা উপকৃত হবে।
বক্তারা মাদরাসা কর্তৃপক্ষের প্রতি স্থানীয় আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের বিষয়টি মানবিকভাবে বিবেচনার আহ্বান জানান। তারা বলেন, সোনারগাঁয়ের এ অঞ্চলটি গ্রামীণ জনপদ। তাই এলাকার শিশুদের দ্বীনি শিক্ষা গ্রহণের সুযোগ সহজ করতে মাসিক বেতন ও অন্যান্য খরচের ক্ষেত্রে পরিচালকদের সহনশীল ভূমিকা রাখা প্রয়োজন। এতে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের আরও বেশি শিশু কোরআন হিফজ ও দ্বীনি শিক্ষার সুযোগ পাবে।
অনুষ্ঠানের শেষে বক্তারা তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার নতুন শাখার সার্বিক সাফল্য কামনা করেন এবং প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমে স্থানীয়দের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category