• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
Headline
মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা সাদেকুর রহমানের মৃত্যুতে মোহাম্মদ বজলুর রহমানের শোক প্রিয় শিক্ষকদের সান্নিধ্যে হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৮৮ ব্যাচের পুনর্মিলন সোনারগাঁয়ে আলোচনায় মেম্বার পদপ্রার্থী আল-আমিন,তার নিজস্ব অর্থায়নে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন মুরাদনগরে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও যুবলীগের ১৩ জন গ্রেপ্তার মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শান্ত মুরাদনগরে বিশৃঙ্খলা সহ্য করা হবে না: আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির মিছিল সোনারগাঁয়ে কার্যক্রম আওয়ামীলীগ নেতা, ওয়ারেন্ট ও মাদকসহ বিভিন্ন মামলায় ১৪ জন গ্রেফতার বন্দরে কুমির আতঙ্ক, ধরতে গিয়ে হিমশিম বন বিভাগের মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার

মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

Reporter Name / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে ওজনে কারচুপি, মূল্যতালিকা না টাঙানো ও নকল পণ্য বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার কোম্পানিগঞ্জ বাজারে কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কোম্পানিগঞ্জ বাজারের মিষ্টির দোকান, কাঁচাবাজার, মুদি দোকান, ডিলার এবং বিরিয়ানি-কাচ্চিসহ বিভিন্ন উৎপাদন ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় মিষ্টির ওজনে কারচুপি, প্যাকেটজাত মিষ্টির ওজনে অসঙ্গতি, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং নকল ওটস ও ডিটারজেন্ট বিক্রির মতো অনিয়ম শনাক্ত হয়।
পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় আশা মিষ্টি ঘরকে ১০ হাজার, শ্রী লক্ষীভান্ডারকে ৭ হাজার, মাতৃভান্ডার ও লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডারকে ৮ হাজার এবং ইভা এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে কুমিল্লা জেলা পুলিশের একটি দল, কোম্পানিগঞ্জ মার্কেট কমিটি, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও অফিস সহকারী ফরিদা ইয়াসমিন সহযোগিতা করেন।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা, নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত এবং ভেজাল ও বিভিন্ন অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category