• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে ২৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর জন্মদিনে ধর্মমন্ত্রীর মানবিক উদ্যোগ,মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ মুরাদনগরে ১০ কোটি টাকা নিয়ে উধাও ‘আইসেল ওয়ান মার্কেট’, গ্রেপ্তার ৩ মাঠকর্মী এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মুরাদনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ধামঘরে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা দুলাল সরকার, বাড়ছে জনসম্পৃক্ততা মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার মুরাদনগরে প্রাক্তণ স্বামীর ছুরিকাঘাতে নারী খুন নেয়ামতকান্দিতে মরহুম আব্দুল মজিদ মেম্বার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন মুরাদনগরে কবিতা-গানে মুখর পঞ্চম হেমন্ত উৎসব ‘কার্তিকের নীল কুয়াশা’ মুরাদনগরে সহস্রাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও সিএনজি জব্দ

Reporter Name / ৯৬ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

 

সজীব হোসেন,নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের আরও ৩ থেকে ৪ জন সদস্য পালিয়ে যায়।

শনিবার (৪ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটের দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে ইসপাইসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বিপরীতে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, রাত ১১টা ৪৫ মিনিটের দিকে সোনারগাঁ থানার এসআই শিকদার হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রিকালীন টহলে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, ওই এলাকায় ৯ থেকে ১০ জনের একটি দল মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবরটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে দলটির সদস্যরা পালানোর চেষ্টা করলে ছয়জনকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে তালা কাটার সরঞ্জাম, রামদা, ছুরি, রেঞ্জ, প্লাস ও লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি (নারায়ণগঞ্জ-থ-১১-৫৬৬৫) জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. পারভেজ (৩৬), প্রান্ত (২৮), মো. রোহান (২২), মো. ডালিম (৪৮), নাজমুল (২৮) ও মো. অন্তর (২৪)।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন যে, মহাসড়কে ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ তারা ঘটনাস্থলে জড়ো হয়ে পরামর্শ করছিলেন।

এ ঘটনায় সোনারগাঁ থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করা হয়েছে। পলাতক সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category