• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
Headline
একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে মুরাদনগরে ভাগ্নের হাতে মামা খুন, গ্রেপ্তার ভাগ্নে ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার বন্ধে সরকার কঠোর অবস্থানে: ধর্মমন্ত্রী মুরাদনগরে ৪৯ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার মুরাদনগরে শারদীয় দুর্গোৎসব: বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে ওসি মুরাদনগরে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দুই যুবদল নেতাকে শোকজ সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

Reporter Name / ২৩ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

সৌদি আরবের রিয়াদে হুথি বিদ্রোহীদের হামলার কারণে আটকে পড়া বাংলাদেশি ওমরাহযাত্রীদের শেষ কাফেলার ৪০ জন সদস্য নিরাপদে দেশে ফিরেছেন।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে জেদ্দা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর নির্দেশনায় পরিচালক (হজ) মো: লোকমান হোসেন ও জনসংযোগ কর্মকর্তা মোঃ ফরহাদ আহমেদ তাঁদের অভ্যর্থনা জানান।
​ধর্ম মন্ত্রণালয়ের সার্বিক সমন্বয়ে ওমরাহযাত্রীদের এই প্রত্যাবর্তন নিশ্চিত করা হয়। সৌদি আরবে থাকাকালীন ধর্মমন্ত্রী সার্বক্ষণিক এই দলের খোঁজখবর রাখেন এবং তাঁদের জন্য দুই দিনের আপ্যায়ন ও পোশাকের ব্যবস্থা করেন। পরবর্তীতে শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর পর মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে তাঁদের আপ্যায়ন এবং নিজ জেলা সিরাজগঞ্জে পৌঁছানোর জন্য যাতায়াত সুবিধা প্রদান করা হয়। এছাড়া লাগেজ না পেয়ে বিপাকে পড়া যাত্রীদের প্রয়োজনীয় ওষুধপত্রও সরবরাহ করা হয়।
​সৌদি আরবে অবস্থানকালে প্রতিমুহূর্তে পাশে থাকা ও সহায়তার জন্য ওমরাহ কাফেলার প্রধান মুয়াল্লিম আব্দুল্লাহ-আল-মামুন এবং যাত্রীরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও ধর্মমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তাঁরা রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস, মক্কা-মদিনা হজ মিশন, সৌদি সরকার ও সৌদি এয়ারলাইন্সকে ধন্যবাদ জানান।
​উল্লেখ্য, গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি হামলায় আহত ৭ জন বাংলাদেশি ওমরাহযাত্রী বর্তমানে সেখানকার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category