• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
Headline
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name / ৫৫ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫২৫ পিস ইয়াবাসহ নাছিমা আক্তার (৪০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা পুলিশ।
​শুক্রবার (৫ নভেম্বর) দিবাগত রাতে মুরাদনগর থানাধীন জাহাপুর ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তার উপর এই অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাছিমা আক্তার চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানার মধ্যম পতেঙ্গার মুসলিমবাদ এলাকার মৃত রাজা মিয়ার মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর দিকনির্দেশনায় এসআই রাজু বড়ুয়া ও তাঁর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় জাহাপুর ইউনিয়ন পরিষদের সামনে তল্লাশি চালিয়ে ৫২৫ পিস ইয়াবাসহ নাছিমা আক্তার কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশের এই মাদকবিরোধী অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, মাদক আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করছে। আজকের এই পদক্ষেপ আমাদের মনে স্বস্তি এনে দিয়েছে। আমরা চাই, মাদকের বিরুদ্ধে এই অভিযান নিয়মিত ও কঠোরভাবে অব্যাহত থাকুক। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ প্রশাসনকে আমরা সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করে শুক্রবার কুমিল্লার বিজ্ঞ আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category