• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৭’শ রোগী

Reporter Name / ৪০৫ Time View
Update : শুক্রবার, ২ জুন, ২০২৩

মুরাদনগর, কুমিল্লা, প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোকিত আলীরচর এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায়, দুস্থ ও গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শুক্রবার দিনব্যাপী উপজেলা সদরের তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়ে হল রুমে প্রায় ৭’শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদ্দাম হোসেন ও আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ এন্ড হসপিটালের মেডিকেল অফিসার ডা. পলাশ সরকার।
বিশিষ্ট সমাজসেবক মো: তারিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিকেল সেবার উদ্বোধন করেন মুরাদনগর সদর ইউপি চেয়ারম্যান কাজী তুফরিজ এটন।

সংগঠনটির সাধারন সম্পাদক সৈয়দ গোলাম মহিউদ্দিন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ধনীরামপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বেলাল উদ্দিন আহমেদ, ইউপি সদস্য বোরহান উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, ড. মীর শামসুল হক, সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি সফিকুল ইসলাম, অর্থ সম্পাদক সোহেল শান্ত, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক আবু লাইছ মোল্লা, প্রচার সম্পাদক জামাল মোল্লাসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা।
এ ব্যাপারে সংগঠনটির সহ-সভাপতি সফিকুল ইসলাম বলেন, আলীরচর গ্রামের স্বপ্নদ্রষ্টা বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রয়াত প্রফেসর শামসুল হক মোল্লা স্যারের প্রতি অনুপ্রানিত হয়ে আমরা এই সংগঠনটি পরিচালনা করে আসছি। আমরা অতীতেও অসহায় মানুষদের বিভিন্নভাবে সহায়তা করেছি। যাদের হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই এমন অসহায় লোকদের সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এ কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category