• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

ফেইসবুকে ভিডিও দেখে পাবনার প্রতিবন্ধীকে মুরাদনগরে এনে আর্থিক সহায়তা প্রদান

Reporter Name / ৫১৫ Time View
Update : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

‘ফেসবুকে পাবনার প্রতিবন্ধী রজ্জব আলীর গানের ভিডিও ও তার আর্থিক সহায়তা চাওয়ার আকুতি দেখে গত ৩ মাস আগে মোবাইল ফোনে যোগাযোগ করেন মুরাদনগর উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ছফিউল্লাহ ভূইয়ার’। সেই সময় প্রতিবন্ধী রজ্জব আলী বিভিন্ন কারণে মুরাদনগরে আসতে রাজি হয়নি।
দীর্ঘদিন যোগাযোগের পর প্রতিবন্ধী রজ্জব আলীর কাছে আস্থা অর্জন করতে পারেন ছফিউল্লাহ ভূইয়া এবং সে মুরাদনগরে আসতে রাজি হয়।
তারই জেরে শনিবার বিকাল ৬ টার দিকে পাবনা থেকে একজন সঙ্গী নিয়ে মুরাদনগর উপজেলার ঘোড়াশাল গ্রামে সফিউল্লাহ ভূইয়ার বাড়িতে আসেন প্রতিবন্ধী রজ্জব আলী।
শুরুতে প্রতিবন্ধী রজ্জব আলীকে ফুল দিয়ে বরণ করে নেন ছফিউল্লাহ ভুইয়া। পরে মুরাদনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী ও ঘোড়াশাল গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গদের সামনে একটি অটোরিকশা, একটি ছাগল ক্রয় করাসহ পরিবারের এক মাসের খরচ ও পাবনা থেকে মুরাদনগরের যাতায়াত ভাড়া হিসেবে নগদ ৬৫ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন প্রতিবন্ধী রজ্জব আলীর হাতে তুলে দেন মোঃ ছফিউল্লাহ ভুইয়া।
প্রতিবন্ধী রজ্জব আলী পাবনা জেলার ফরিদপুর থানার ডেমরা ইউনিয়নের মন্টু খন্দকারের ছেলে।
আর্থিক সহায়তা পেয়ে প্রতিবন্ধী রজ্জব আলী বলেন, এর আগে অনেকেই আমার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করেছে। তবে কেহই সহযোগিতার হাত নিয়ে আমার পাশে দাঁড়ায়নি। অনেকে এমনও করেছে আমাকে সহযোগিতা দিবে বলে অন্যত্র নিয়ে গিয়ে আমাকে ভিক্ষা করার জন্য বাধ্য করতে চেয়েছে। ভিক্ষা করলে তো আমার নিজ এলাকায় করতে পারি। মূলত আমার পরিবারে আমার বাবা-মা স্ত্রী সন্তান রয়েছে। আমি তাদেরকে ভিক্ষা করে নয় আমার উপার্জনের টাকা খাওয়াতে চাই। মহান রাব্বুল আলামীন হয়তো আমাকে সে সুযোগ করে দিয়েছে উনাদের মাধ্যমে। আমি মুরাদনগরের মানুষের ভালোবাসায় মুগ্ধ। সুযোগ পেলে আমি মুরাদনগরে আবারও বেড়াতে আসবো।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ছফিউল্লাহ ভূইয়া বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমি প্রতিবন্ধী রজ্জব আলীর একটি গান শুনে তার প্রতি ভালোবাসা তৈরি হয়। পরে বিষয়টি আমি মুরাদনগর এর গণমানুষের নেতা স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ মহোদয়কে জানাই। তিনি বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক আমাকে বলেন প্রতিবন্ধী রজ্জবের সহযোগিতায় যা যা করনীয় তাই করতে। আমি পরবর্তীতে খোঁজখবর নিয়ে রজ্জব যেন আর ভাড়া অটো রিক্সা চালাতে না হয় সেজন্য একটি নতুন অটোরিকশা কেনার টাকা, তার স্ত্রীকে লালন পালন করার জন্য একটি খাসি ও সে কথা বলার মত কোন মোবাইল ফোন না থাকা একটি নতুন মোবাইল সেট দেয়া হয়েছে। আমি মনে করি রজ্জব একজন আত্মমর্যাদাশীল ব্যক্তি সে প্রতিবন্ধী হওয়ার পরেও ভিক্ষাবৃত্তি করে না। সে যেন সৎ ভাবে উপার্জন করে বাঁচতে পারে এই প্রত্যাশা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category