• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

মুরাদনগরে ৩৫ কেজি গাঁজাসহ পিকাপ ভ্যান জব্দ, আটক ১

Reporter Name / ৬৬২ Time View
Update : সোমবার, ৩১ জুলাই, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে অভিনভ কায়দায় মাদক পাচার কালে ৩৫ কেজি গাজাঁ ও পিকআপ ভ্যানসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

রবিবার (৩০জুলাই) বিকেলে উপজেলার চাপিতলা ইউনিয়নের চাপিতলা-বিষ্ণপুর সড়কের চাপিতলা মা-বাবা বিক্সস এর সামনে থেকে গাঁজাসহ গাড়ি চালককে আটক করা হয়।

আটককৃত গাড়ি চালক মনির হোসেন বি-বাড়িয়া জেলার কসবা থানার নোয়াপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার বাঙ্গরা বাজার থানাধীন রাজা চাপিতলা হইতে চাপিতলা-বিষ্ণপুর সড়ক হয়ে একটি মাদকের চালান যাচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার এসআই ওবায়দুলের নেতৃত্বে এক দল পুলিশ চাপিতলা-বিষ্ণপুর সড়কের চাপিতলা মা-বাবা বিক্সস’র সামনে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালায়। এ সময় নীল হলুদ রং এর (চট্ট-মেট্টো- নং ১১-২৫২৪) নাম্বারেরগাড়িটি তল্লাশী চালিয়ে ৩৫ কেজি গাজাঁ উদ্ধার করা হয় এবং চালককে আটক করা হয়।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন,

অভিনভ কায়দায় পিকাপ ভ্যানের বডিতে বিশেষ চেম্বার তৈরি করে এতে গাঁজা পাচারকালে ১জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণীর ১৯ (গ)/৪১/৩৮ একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতকে সোমবার সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category