• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে অবৈধ ড্রেজার ব্যবসার আধিপত্যের জেরে যুবক খুন, গ্রেফতার ২

Reporter Name / ৫৬৮ Time View
Update : সোমবার, ৩১ জুলাই, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধ ড্রেজার ব্যবসার আধিপত্যের জেরে মাসুম সরকার (৩৫) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ।

রবিবার সন্ধ্যায় উপজেলার কামাল্লা গ্রামের মদিনাতুল উলুম মাদ্রাসা এলাকায় এ হত্যার ঘটনাটি ঘটে। রাতেই নিহতের ছোট ভাই মাহাবুবুল আলম মামুন বাদী হয়ে এজহারভুক্ত ৪ জন ও অজ্ঞাত নামা ৩ জনকে আসামী করে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা করেন।

নিহত মাসুম সরকার উপজেলার কামাল্লা গ্রামের আবু মিয়ার ছেলে।

আটককৃতরা হলো, মৃত ছিদ্দিকিুর রহমানের ছেলে জামির হোসেন (৪৩) ও জহিরুল হকের ছেলে রাসেল (২২)।

নিহতের ছোট ভাই মাহাবুবুল আলম মামুন জানান, প্রতিবেশী মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে জহির, আমির হোসেন, জামির হোসেন ও টিটু মিয়া আমাদের গ্রামে ড্রেজার ব্যবসা করতো। ওই ড্রেজার ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আমার বড় ভাই মাসুম সরকারের সাথে বিরোধ চলে আসছিল।

তারই জের ধরে গত শনিবার ২৯ জুলাই আমার বড় ভাই মাসুম সরকারের ড্রেজারের পাইপ ভেঙে ফেলে সিদ্দিকুর রহমানের ছেলেরা। পরে এ বিষয়টি নিয়ে মুরাদনগর থানায় অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রবিবার পুনরায় ড্রেজারের পাইপ ভেঙে ফেলে তারা। অভিযুক্তরা কামাল্লা মাদ্রাসা মাঠে ফুটবল খেলা দেখতে এসেছে জানতে পেরে মাসুম ভাই সেখানে গিয়ে তাদের কাছে পাইপ ভাঙ্গার কারণ জানতে চায়। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাসুম ভাইয়ের উপর হামলা চালায় তারা। এক পর্যায়ে তাদের হাতে থাকা ছুরি দিয়ে পেছনে দিক দিয়ে আঘাত করলে মুহূর্তের মধ্যে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় তাকে সেখান থেকে উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ আজিজুল বারী ইবনে জলিল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেকে) প্রেরন করা হয়েছে। ঘটনায় জড়িতদের মধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারে করতে পুলিশ অভিযান অব্যহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category