• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
Headline
সাদেকুর রহমানের মৃত্যুতে মোহাম্মদ বজলুর রহমানের শোক প্রিয় শিক্ষকদের সান্নিধ্যে হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৮৮ ব্যাচের পুনর্মিলন সোনারগাঁয়ে আলোচনায় মেম্বার পদপ্রার্থী আল-আমিন,তার নিজস্ব অর্থায়নে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন মুরাদনগরে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও যুবলীগের ১৩ জন গ্রেপ্তার মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শান্ত মুরাদনগরে বিশৃঙ্খলা সহ্য করা হবে না: আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির মিছিল সোনারগাঁয়ে কার্যক্রম আওয়ামীলীগ নেতা, ওয়ারেন্ট ও মাদকসহ বিভিন্ন মামলায় ১৪ জন গ্রেফতার বন্দরে কুমির আতঙ্ক, ধরতে গিয়ে হিমশিম বন বিভাগের মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার কথা রাখলেন ধর্মমন্ত্রী, শেষ হচ্ছে নৈরপাড়-এলখাল মানুষের ভোগান্তি

মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

Reporter Name / ৭৩৮ Time View
Update : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে একটি শোক র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের এসে শেষ হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূঁইয়া জনির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লার উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম কিশোর।
প্রধান শিক্ষক জামাল উদ্দিনের উপস্থাপনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হুদা। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এনামুল হক, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার হাসান চিনু, যুগ্ম সাধারন সম্পাদক কাজী আবুল খায়ের চেয়ারম্যান, কেন্দ্রিয় যুবলীগ সদস্য মোহাম্মদ ইসমাইল, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশীদ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, বাঙ্গরা বাজার থানার ওসি মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য মনিরুল হক দিপু, মোসাম্মৎ মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান কাজী তুফরীজ এটন, ভিপি জাকির হোসেন, আবু মুছা আল কবির, ইঞ্জিঃ শওকত হোসেন, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী ফরিদ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, আরিফুল ইসলাম শাহেদ, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাডঃ রতœা, কুমিল্লা উত্তর জেলা যুব মহিলালীগের সাধারন সম্পাদক সাকি আলমগীর, উপজেলা যুব মহিলালীগের সভাপতি খন্দকার মমতাজ বেগম, মহিলালীগ নেত্রী কুলসুম আক্তারসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, দলীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত শেষে বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের সদস্যসহ শাহাদাৎ বরণকারী সকলের রূহের মাগফেরাত কামনা করে এবং তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category