• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

Reporter Name / ৩৮৯ Time View
Update : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

“জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক সেবা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যে কুমিল্লার মুরাদনগরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ভূঞা জনী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর।
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান,  ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান তুহিন, ইউপি সচিব চন্দন কুমার দাস।
এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, কামাল উদ্দিন খন্দকার, ইঞ্জিনিয়ার শওকত, ইউপি সচিব নাইম সরকার, জাকির হোসেন, কাজী তাজুল ইসলাম, জালাল উদ্দীন আহাম্মদ, মোজাম্মেল হকসহ সকল ইউপি সচিব, হিসাব সহকারী ও উদ্যোক্তাগণ।
অনুষ্ঠান শেষে গত এক বছরে জন্ম ও মৃত্যু নিবন্ধনে শীর্ষ থাকা ধামঘর ইউনিয়ন পরিষদ (প্রথম), নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদ (দ্বিতীয়) ও আকুবপুর ইউনিয়ন পরিষদ (তৃতীয়)  এই ৩টি ইউনিয়নকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category