• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
Headline
মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার

মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

Reporter Name / ৪৪১ Time View
Update : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩


মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শুক্রবার বেলা ১১ টায় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা কবি নজরুল মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হাই এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, মুরাদনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিস নুরুল হুদা নয়ন, মুরাদনগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, মোহনা টিভির মুরাদনগর প্রতিনিধি তৌহিদুর রহমানসহ শিক্ষক – শিক্ষার্থীরা।
আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে এবং উপজেলা পরিষদ প্রাঙ্গনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা ও বজ্রপাত বিষয়ক বিভিন্ন মহড়া প্রদর্শন করেন মুরাদনগর ফায়ার সার্ভিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category