• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে ‘পুষ্টি গ্রামের শুভ উদ্বোধন’ ও উপকরণ বিতরণ

Reporter Name / ৪১১ Time View
Update : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্পের আওতায় ‘পুষ্টি গ্রামের শুভ উদ্বোধন’ ও রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রায় ১১শ কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ, রসায়নিক সার ও উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার ধামঘর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে ‘পুষ্টি গ্রামের উদ্বোধন’ করেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এফবিসিসিআই’র সাবেক সভাপতি কুমিল্লা-০৩ মুরাদনগর আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

উদ্বোধন শেষে রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে ১ হাজার ৯৯০ জন কৃষকের মাঝে ফল, সবজি, মসলার বীজ, ভেষজ চারা, ফলের চারা, রাসায়নিক সার ও উপকরণ বিতরণ করা হয়।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্ত (ইউএনও) মোঃ আলাউদ্দীন ভূঞা জনীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারি ইবনে জলিল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু।

উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার প্রদীপ কুমার সাহার সঞ্চালনায় এসময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানা, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সরকার, ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির, ইউপি সদস্য মোর্শেদ খান প্রমূখ।
এর আগে ধামঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৩য় তলা উর্দ্ধমূখী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category