• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
Headline
মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: গাঁজাসহ পিতা-পুত্র আটক বাঙ্গরা বাজারে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মুরাদনগর লাজৈর গ্ৰামে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল বন্দরে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে গভর্নিং বডির সভাপতি হলেন অধ্যাপক হাফিজ উল্লাহ বাঙ্গরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল মুরাদনগরে পায়ব হাজী আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

উচ্চ শিক্ষায় নরওয়ে যাচ্ছেন চুয়েটের আট শিক্ষার্থী

Reporter Name / ২৩২ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

 

মোঃ সিরাজুল মনির, চট্টগ্রাম,প্রতিনিধি।।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ও নরওয়ের এগডার বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত চলমান কেয়ার প্রকল্পের আওতায় ভিন্ন মেয়াদে নরওয়ে যাচ্ছেন চুয়েটের আট শিক্ষার্থী। আজ ০৩ আগস্ট (রবিবার) ২০২৫ খ্রিঃ চুয়েটের সিন্ডিকেট কক্ষে চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়ের সাথে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান ও কেয়ার প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম, মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রসঞ্জীত দাশ ও ছাত্রকল্যাণ অধিদপ্তর এর পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম।

শিক্ষার্থীদের সাফল্য কামনা করে অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, “চুয়েটের শিক্ষার্থীরা নরওয়ের মতো উন্নত দেশে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় আমরা গর্বিত। এই অর্জন তাদের মেধা, পরিশ্রম ও চুয়েটের মানসম্মত শিক্ষারই প্রমাণ। আশা করি তারা দেশ ও বিশ্ববিদ্যালয়ের সুনাম বিদেশে তুলে ধরবে এবং ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উল্লেখ্য, চুয়েট ও নরওয়ের এগডার বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত চলমান কেয়ার প্রকল্পের আওতায় এখন পর্যন্ত মোট ২৬ জন শিক্ষার্থী উচ্চ শিক্ষায় নরওয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন। এবার ৫ মাস মেয়াদী মাস্টার্স কোর্সে ৫ জন এবং ২ বছর মেয়াদী মাস্টার্স কোর্সে ৩ জন নরওয়ের উদ্দেশ্য যাবেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category