• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Headline
মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ, ৩ পদে লড়ছেন ১৪জন

Reporter Name / ৪৮০ Time View
Update : সোমবার, ১৩ মে, ২০২৪

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলার সর্ববৃহৎ উপজেলাটিতে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৬ জন। ৩ টি পদের বিপরীতে মোট লড়ছেন ১৪ জন প্রার্থী।
উপজেলা চেয়ারম্যান পদে সদ্য সাবেক চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর (আনারস), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার হাসান (ঘোড়া), রাশেদ হায়দার জুয়েল (দোয়াত-কলম) মার্কাতে প্রতিদ্বন্দ্বীতা করবে।
ভাইস চেয়ারম্যান পদে সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল (চশমা), হাবিবুর রহমান (উড়োজাহাজ), শাহিন (টিউবওয়েল), মোঃ আবদুল্লাহ নজরুল (টিয়াপাখি), মোঃ আতিকুর রহমান হেলাল (তালা)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সানোয়ারা বেগম লুনা (সেলাই মেশিন), আফজালুন নেছা বাসিত (ফুটবল), আছমা রত্না (পদ্মফুল), কুলসুম বেগম (কলস), নাজমা আক্তার (প্রজাপতি), নূরজাহান মজুমদার (হাঁস), প্রতীক পেয়েছেন।
আগামী ২৯ মে মুরাদনগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category