• বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাসান খান আহত

ওমরা পালনে মক্কায় অভিনেতা মুশফিক আর ফারহান

Reporter Name / ২৪০ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

 

বিনোদন প্রতিবেদক।।

মক্কা নগরীতে অবস্থান করছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা মুখ মুশফিক আর ফারহান। ব্যস্ততা থেকে বিরতি নিয়ে ওমরা পালন করছেন ছোট পর্দায় এ অভিনেতা।
মক্কায় ওমরা পালন করছেন অভিনেতা মুশফিক আর ফারহান।

বহুমাত্রিক চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে নিজের অবস্থান শক্ত করেছেন মুশফিক। নিয়মিত কাজের ব্যস্ততা থাকলেও এবার জীবনের এক গুরুত্বপূর্ণ ও পবিত্র যাত্রায় বেরিয়েছেন অভিনেতা।

ওমরা পালন করতে বর্তমানে মক্কা নগরীতে মুশফিক। সেখান থেকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন তিনি।

ভিডিওতে দেখা যায়, তিনি ইহরামের সাদা পোশাক পরে পবিত্র কাবা শরীফের সামনে বসে আছেন। আবেগভরা কণ্ঠে তিনি বলেন,
আলহামদুলিল্লাহ, জীবনে প্রথমবার কাবা শরীফের সামনে এসেছি। কালো পাথরে চুমু দিতে পেরেছি— এটা আল্লাহর অশেষ রহমত।

অভিনেতা আরও বলেন,
এর চেয়ে বড় পাওয়া জীবনে আর কিছু নেই। আল্লাহ সবাইকে এই পবিত্র স্থানে আসার তাওফিক দিন। আর সবাই আমার জন্য দোয়া করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category