• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
Headline
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ

কুমিল্লা  উত্তর জেলা তাঁতী লীগের সদস্য হলেন ওয়ালীউর রহমান মোল্লা

Reporter Name / ৫৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিনিধিঃ
সাবেক ছাত্রনেতা ও বীর মুক্তিযোদ্ধার সন্তান বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর শিক্ষানুরাগী তারুণ্যের অহংকার  জনাব এ এন এম ওয়ালীউর রহমান মোল্লাকে রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক  দক্ষতার মূল্যায়ন করে গত ১৪/০৯/২০২২ ইং তারিখে কুমিল্লা উত্তর জেলা তাঁতী লীগ এর প্রতিষ্ঠাতা আহবায়ক সাবেক ছাত্রনেতা জনাব আনোয়ার হাসান খোকন ও সদস্য সচিব ইন্জিঃ মোঃ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত কুমিল্লা উত্তর জেলা তাঁতী লীগ এর  সদস্য করে চিঠি দেয়।
এর আগে ওয়ালীউর রহমান মোল্লা ১৮ নং ছালিয়াকান্দি ইউনিয়ন তাঁতী লীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মুরাদমগর উপজেলা তাঁতী লীগ এর ১ নং যুগ্ন আহবায়ক নির্বাচিত হয়।
তৃণমূল ছাত্ররাজনীতি থেকে উঠে আসা গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৮ নং ছালিয়াকান্দি ইউনিয়ন পরিষদ থেকে দীর্ঘ দুই বছর নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাসি হিসেবে প্রচার প্রচারনা করেন, দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে সরে দাড়ান এবং নৌকার পক্ষে কাজ করেন। রাজনৈতিক জীবনে সাম্প্রদায়িক জঙ্গিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন।  করোনা যোদ্ধা হিসেবে রেখেছেন বিশেষ ভূমিকা। পাশাপাশি তিনি গরিব দুঃখী মেহনতি মানুষের আস্থাভাজন তরুন প্রজন্মের বিপ্লবী কন্ঠস্বর।
ব্যাক্তিগত জীবনে নিজ এলাকায় গড়ে তুলেছেন সামছুল হক মোল্লা আইডিয়াল স্কুল, সামছুল হক মোল্লা ফাউন্ডেশনসহ বহু সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান।
তিনি জাতীয় নিউজ পোর্টাল প্রজন্মের কন্ঠস্বর ২৪ ডটকম এর সম্পাদক ও প্রকাশক।  তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের গ্রুপ কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি প্রতিষ্ঠা করেছেন বিশ্বনেত্রী শেখ হাসিনা গবেষণা পরিষদ ও বাংলাদেশ প্রজন্ম সংসদ (কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল)
জনাব এ এন এম ওয়ালীউর রহমান মোল্লা ‘ র কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন দল তথা সংগঠন আমাকে যে দায়িত্ব দিয়েছে তা যথাযথভাবে পালন করার চেষ্টা করব। পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন বিশ্বনেত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে সর্বদা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category