• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
Headline
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ

গণ অধিকার পরিষদের উপজেলা কমিটি ঘোষণা সভাপতি – ফরিদ, সম্পাদক – জসিম

Reporter Name / ৩৫০ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর প্রতিষ্ঠিত রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কমিটিতে ফরিদ উদ্দিনকে সভাপতি ও জসিম মিয়াকে সাধারণ সম্পাদক এবং দাউদ উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) গণ অধিকার পরিষদের কুমিল্লা জেলা সভাপতি ফয়েজ উল্লাহ ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে এই কমিটি ঘোষণা করা হয়।

সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও কমিটিতে সহ-সভাপতি পদে ৫জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩জন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে ৩জনকে মনোনীত করা হয়েছে। বিভিন্ন সম্পাদকীয় পদে ৮জন, সহ-সম্পাদকীয় পদে ৬জনকে নির্বাচন করা হয়েছে। এছাড়াও ৭জনকে নির্বাহী সদস্য পদে আসীন করা হয়।

গনঅধিকার পরিষদ কুমিল্লা জেলার সহ সভাপতি শাহজালাল সাদী  বলেন, সংসদ নির্বাচনকে সামনে রেখে গণ অধিকার পরিষদকে আরো শক্তিশালী ও সাংগঠনিকভাবে মজবুত করতে এই কমিটি ঘোষণা করা হয়েছে। আশা করছি এই কমিটির মাধ্যমে সামনের নির্বাচনে গণ অধিকার পরিষদে জনগণের ব্যাপক সাড়া মিলবে। নবগঠিত কমিটির সকলের প্রতি শুভকামনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category