• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
Headline
কৃষক মাওলা হত্যাকারীদের পরিবারকে সামাজিক ভাবে বয়কটের ঘোষণা দিয়ে এলাকাবাসীর গণস্বাক্ষর মুরাদনগরে সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কাজ বন্ধ করলেন প্রকৌশলী বাঙ্গরায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ ধরা পড়ল ৬ মাদক কারবারি মুরাদনগরে মাদকবিরোধী অ্যাকশন: ওসির দৌড়ের কাছে হার মানল মাদক ব্যবসায়ী তিতাসে র‍্যাবের শ্বাসরুদ্ধকর অভিযান: প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা জব্দ, গ্রেফতার ২ মুরাদনগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, সপ্তাহ পার হলেও ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: নারীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা ও নগদ টাকা মুরাদনগরে হাম-রুবেলা টিকাদান সফলতায় উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মুরাদনগরে কৃষি জমি থেকে মাটি কাটায় লক্ষাধিক টাকা জরিমানা গোমতীর তীরে অবৈধ মাটি কাটলে রক্ষা নেই! মুরাদনগরে অভিযানে পালালো ভেকু মালিকরা ৪টি ব্যাটারি জব্দ

গৃহবধূ রেশমা হত্যাকারীদের ফাঁসির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

Reporter Name / ২৩৮ Time View
Update : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

মোঃ নজরুল ইসলাম,মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার তিতাসে গৃহবধূ রেশমা হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
বুধবার সকালে মুরাদনগর উপজেলার পালাসুতা জাহাঙ্গীর মার্কেট এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।

নিহত গৃহবধূ রেশমা মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের পালাসুতা গ্রামের প্রবাসী দেলোয়ার হোসেনের মেয়ে ও তিতাস উপজেলার কলাকান্দি গ্রামের গোলাম মোস্তফার ছেলে ব্যবসায়ী আবুল কালামের স্ত্রী।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, তিন বছর পূর্বে তিতাস উপজেলার কলাকান্দি গ্রামের গোলাম মোস্তফার ছেলে আবুল কালামের সাথে পারিবারিক ভাবে রেশমার বিয়ে হয়। রেশমার জামাই প্রায় টাকার জন্য তাকে চাপ দিতো। টাকার জন্যই নির্মম নির্যাতনের শিকার হয়ে খুন হয় গৃহবধূ রেশমা বেগম। পরিকল্পিতভাবে এই হত্যার অভিযোগে ১০ জনকে আসামি করে তিতাস থানায় মামলা দায়ের করা হয়। কিন্তু মামলার ৫দিন অতিবাহিত হলেও পুলিশ আসামিদের গ্রেফতার করতে পারেনি। অবিলম্বে আসামিদের গ্রেফতারের দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মোশশারফ হোসেন, আক্তার হোসেন, সাহিদুল ইসলাম, ইব্রাহিম খলিল, নিহতের বাবা দেলোয়ার হোসেন ও জেবন্নেসা।

তিতাস থানা ওসি মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, নিহতের লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারন জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category