• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাসান খান আহত

চুয়েটে সিএসই বিভাগের সেমিনার ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন

Reporter Name / ২০২ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

 

সিরাজুল মনির চট্টগ্রাম,প্রতিনিধি।।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে “ক্যারিয়ার পাথওয়েস ইন ওয়েব এন্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট” শীর্ষক সেমিনার ও সিএসই-২০১৯ ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ৩ আগস্ট (রবিবার) ২০২৫ খ্রি: চুয়েটে কেন্দ্রীয় অডিটোরিয়ামে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে আয়োজিত সেমিনার ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন এবং বিটোপিয়া গ্রুপের ফাউন্ডার ও সিইও জনাব মুহাম্মদ মনির হোসেন। সেমিনারে রিসোর্স পার্সন ছিলেন বিটোপিয়া গ্রুপের সিটিও জনাব রাকিবুল সিকু এবং বিডি কলিং একাডেমি এর এজিএস জনাব রনি সাহা। সেমিনারে সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রণব কুমার ধর। এতে সঞ্চালনা করেন সিএসই বিভাগের প্রভাষক জনাব তানজুম মতিন মিথুল। এছাড়া সিএসই-২০১৯ বিদায়ী ব্যাচের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ আলম মিয়া ও সৃজিতা ধর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category