• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
Headline
অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

জনগণ ক্ষমতায় এনেছে, জবাবদিহিতা করা আমার দায়িত্ব এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন

Reporter Name / ৪৫১ Time View
Update : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

“গত পাঁচ বছরে আপনাদের ভোটে বিজয়ী হয়ে সরকারের কাছ থেকে যে কাজের বরাদ্দ পেয়েছি, তার জবাবদিহিতা স্বরূপ কিছুদিনের মধ্যেই একটি বই প্রকাশিত হবে। জনগণ আমাকে ক্ষমতায় এনেছে তাদের কাছে জবাবদিহিতা করা আমার দায়িত্ব। শুক্রবার বিকালে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের করিমপুর গ্রামে এক মতবিনিময় সভায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এফবিসিসিআই’র সাবেক সভাপতি, কুমিল্লা-৩ মুরাদনগর আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ এ কথা বলেন।
তিনি আরো বলেন, বিগত দিনে মুরাদনগরে যারাই ক্ষমতায় ছিলেন, কেউ এ ধরনের জবাবদিহিতামূলক বই বের করেছে তা আমার জানা নেই। যেহেতু সরকারের বরাদ্দ নিয়ে আমি কোন নয়-ছয় করিনি, তাই আমার জবাবদিহিতা করতেও কোনো ভয় নেই।
মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী তুফরীজ এটন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের আহ্বায়ক পার্থ সারথি দত্ত, মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ খাইরুল ইসলাম, মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ সিরাজ, স্থানীয় হাজী মানিক, গোলাম মোস্তফা, তকদির হোসেন।
মুরাদনগর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের স্বাগত বক্তব্যে সভায় আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সরকার ও আরিফুল ইসলাম সাহেদ, কামাল্লা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য এসএম কবির লিটন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category