• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
Headline
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাই ও ডাকাতির বন্ধে চালকদের মানববন্ধন

Reporter Name / ৩৩৬ Time View
Update : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

মো. রাসেল মিয়া, মুরাদনগর, (কুমিল্লা)।।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি-ছিনতাই রোধে হালকা মটরজানের চালকদের মানববন্ধন

রবিবার (০২ ফেব্রুয়ারী) সকাল ৯টা থেকে কুমিল্লার চান্দিনা ও দাউদকান্দি উপজেলার সীমান্তবর্তী শব্দলপুর-ইলিয়টগঞ্জ এলাকায় মানববন্ধন করে তারা। পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল করে চালকরা। এসময় বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরাও একাত্মতা করেন। এসময় মহাসড়কের উভয় পাশে অন্তত ৮-১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। দুপুর সাড়ে ১২টায় পুলিশের হস্তক্ষেপে বিক্ষুব্ধ চালকরা মহাসড়ক থেকে সরে গেলে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করে।

জানা যায়, গত ৩-৪ মাস যাবৎ মহাসড়কের চান্দিনা উপজেলার কুটুম্বপুর থেকে দাউদকান্দি, মেঘনা, সোনারগাঁও, মদনপুর এলাকায় সন্ধ্যার পর থেকেই চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে। মহাসড়কের যাত্রীবাহী প্রাইভেট পরিবহনগুলোতে রড ছুড়ে ডাকাতিও ঘটছে অহরহ। এখানে রয়েছে একাধিক চক্র। স্থানীয় চোর, ডাকাত ও ছিনতাইকারীদের যোগসাজসে আন্তঃজেলা ডাকাতদল চক্র সক্রিয় রয়েছে। ডাকাতদল চলন্ত গাড়িতে হঠাৎ লোহার রড ছুরে মারে। চালকরা যান্ত্রিক ত্রুটি ভেবে দ্রুত গাড়ি থামাতেই ডাকাতদল আক্রমন করে। ছিনিয়ে নেয় যাত্রীদের সর্বস্ব। কোন পেট্রোল পাম্পে গাড়ি থামিয়ে চালকরা ওয়াসরুম ব্যবহার বা বিশ্রাম করতে গেলে পড়তে হচ্ছে ছিনতাইকারীদের কবলে। এমন ঘটনা প্রতিরোধে প্রশাসনের যথাযথ ভূমিকা নেই বলে অভিযোগ করেন চালকরা।

বাংলাদেশ হালকা মোটরযান চালক মালিক ঐক্য পরিষদের সভাপতি সাগর মাহমুদ টিপু অভিযোগ করে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিনিয়ত রাতের আঁধারে যাত্রীবাহী মাইক্রোবাস ও প্রাইভেটকারে হামলা, চালকদেরকে গুম করে ফেলা ও নৃশংসভাবে হত্যা, গাড়িতে ডাকাতি, ছিনতাই এবং বিদেশ থেকে আসা রেমিটেন্স যোদ্ধাদের গাড়িতে টার্গেট করে ডাকাতির ঘটনা ঘটছে। মহাসড়ক সংলগ্ন হোটেল রেস্তোরার সামনে যাত্রাবিরতিকালে হিজড়াদের চাঁদাবাজিতে অস্থির গাড়ি চালক ও যাত্রীরা। আবার ডাকাতদল ডাকাতি শেষে কৌশলে চালকদের ইঙ্গিত করে যাত্রীদের কাছে ফাঁসিয়ে দিয়ে যাচ্ছে। এতে করে অহরহ চালকরা বিনা অপরাধে জেল জুলুমের শিকার হচ্ছে। এই ধরনের হয়রানি থেকে মুক্তির জন্য মহাসড়কে নিরাপত্তা চান চালক ও মালিকরা।

এদিকে, চালকদের মহাসড়ক অবরোধের ঘটনায় ঘটনাস্থলে আসেন দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার ফয়সাল তানভীর, দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ জুনায়েদ চৌধুরী, চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ দেওয়ান কৌশিক সহ পুলিশের একাধিক টিম।

দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার ফয়সাল তানভীর জানান, চালকদের দাবীগুলো যৌক্তিক। মহাসড়ক নিরাপদ রাখতে চালকদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category